জয়পুরহাটের কালাইয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : দৈনিক ইত্তেফাকের কালাই প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ২৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদের মুল ফটকের সামনে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরের ওপর অর্তকিত হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
জয়পুরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য আতাউর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সহসভাপতি তানভিরুল ইসলাম রিগান, কালাই টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজম্যান্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, মাত্রাই মডেল কলেজের প্রভাষক আমানুউল্লা তালুকদার, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমএজি নাফসি তালুকদার, কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলম, সাধারণ সম্পাদক এম এ করিম, সাংবাদিক এটিএম সেলিম সরোয়ার শিপনসহ অন্যরা।
আরও পড়ুনউপস্থিত ছিলেন, সাংবাদিক রাব্বিউল হাসান রমি, রবিউল ইসলাম আকন্দ, সউদ তালুকদার, রনি আকন্দ, মতলুব হোসেন, মোকারম হোসাইন, আব্দুর রাজ্জাক, তারিকুল ইসলাম তালুকদার রাসেলসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আব্দুল বাতেন।
মন্তব্য করুন







