ভিডিও সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০১:১৪ পিএম

শচীনের রেকর্ড ভেঙে নতুন যত কীর্তি গড়লেন কোহলি

শচীনের রেকর্ড ভেঙে নতুন যত কীর্তি গড়লেন কোহলি

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শেষবেলায় ব্যাট হাতে নতুন কীর্তি গড়লেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। থিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৪ বলে ক্যারিয়ারের ৫৫তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেছেন এই ভারতীয় তারকা। এই ইনিংসের সুবাদেই এক দলের বিপক্ষে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন।

ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে রান তাড়ায় নেমে শুরু থেকেই চড়াও হন কোহলি। স্পিনার গুডাকেশ মোতির বলে লং-অন দিয়ে ছক্কা হাঁকিয়ে নিজের শতক পূর্ণ করার পর হেলমেট খুলে উল্লাসে ফেটে পড়েন। গর্জে ওঠে পুরো স্টেডিয়ামের দর্শকরা। এই সেঞ্চুরির সুবাদে ওয়ানডে ক্রিকেটে নির্দিষ্ট কোনো এক দলের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির আরেকটি রেকর্ড গড়েছেন কোহলি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলির এটি ১০ম ওয়ানডে সেঞ্চুরি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেই ১০টি সেঞ্চুরি করার রেকর্ড ছিল তার। ফলে একই ফরম্যাটে দুটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে ১০ বা তার বেশি সেঞ্চুরি করার অবিশ্বাস্য কীর্তি গড়লেন তিনি। এই তালিকায় এতদিন ৯টি সেঞ্চুরি নিয়ে শচীন টেন্ডুলকার (অস্ট্রেলিয়ার বিপক্ষে) ও রোহিত শর্মা (অস্ট্রেলিয়ার বিপক্ষে) যৌথভাবে শীর্ষে ছিলেন। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে শচীন টেন্ডুলকারের ৮টি সেঞ্চুরি আছে।

আরও পড়ুন

ম্যাচে মাত্র ৭৪ বলে সেঞ্চুরি করে নিজের ক্যারিয়ারের অন্যতম দ্রুততম ওয়ানডে শতকগুলোর একটি উপহার দিয়েছেন কোহলি। ২০১৩ সালে জয়পুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি তার দ্রুততম।  গতকালের সেঞ্চুরি চলে এসেছে তিন নম্বর স্থানে। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৮৬তম সেঞ্চুরি, যার মধ্যে টেস্টে ৩০টি, ওয়ানডেতে ৫৫টি এবং টি-টোয়েন্টিতে একটি।  লিস্ট-এ ক্রিকেটেও শচীন টেন্ডুলকারের ৬০টি সেঞ্চুরির রেকর্ডের একদম দোরগোড়ায় পৌঁছে গেছেন কোহলি। তার ঝুলিতে এখন রয়েছে ৫৯টি লিস্ট-এ সেঞ্চুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শচীনের রেকর্ড ভেঙে নতুন যত কীর্তি গড়লেন কোহলি

১

ভারতে মসজিদ ভাঙা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ

২

আজ বিকেলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় এজেন্ডা তুলে ধরেছেন : নাহিদ ইসলাম

৪

ইরান মহাপ্রলয়ের জন্য প্রস্তুত : আরাগচি

৫

বঙ্গোপসগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

৬