ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১১ পিএম

বগুড়ার শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা  ও যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

বগুড়ার শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা  ও যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: “নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের মাদ্রাসা এলাকায় পরিস্কারের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

অপর দিকে একই সময়ে উপজেলা যুবদলের আয়োজনে শিবগঞ্জ সরকারি এম এইচ ডিগ্রী কলেজ এর পাশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন  পৌর বিএনপি নেতা আব্দুল করিম, আবু তাহের, রবিউল ইসলাম, আতিকুর রহমান সুজন, যুবদল নেতা আবু শাহিন, মাহাদী হাসান তমাল, ছাত্রদল নেতা মীর মুন, শ্রমিক দল নেতা মিজানুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা  ও যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

১

মান্যতার কপালে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত

২

দোদুলের ‘বিরোধ’-এ সুব্রত ছবি ও ইমু

৩

সীতাকোট বৌদ্ধবিহার ঘোড়াঘাট দুর্গ ও সূরা মসজিদ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পরিদর্শন

৪

বগুড়ার ধুনট পৌরসভার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

৫

শিক্ষক নিয়োগে রাজনীতির খেলা থেকে সরে এসে মেধাকে সম্মান দিন: জামায়াত আমির

৬