বগুড়ার শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা ও যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: “নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের মাদ্রাসা এলাকায় পরিস্কারের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
অপর দিকে একই সময়ে উপজেলা যুবদলের আয়োজনে শিবগঞ্জ সরকারি এম এইচ ডিগ্রী কলেজ এর পাশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা আব্দুল করিম, আবু তাহের, রবিউল ইসলাম, আতিকুর রহমান সুজন, যুবদল নেতা আবু শাহিন, মাহাদী হাসান তমাল, ছাত্রদল নেতা মীর মুন, শ্রমিক দল নেতা মিজানুর রহমান প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185193