ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৫৯ পিএম

বগুড়ার নন্দীগ্রামে দ্বিতীয় দফায় হাম-রুবেলার বিশেষ টিকাদান শুরু

বগুড়ার নন্দীগ্রামে দ্বিতীয় দফায় হাম-রুবেলার বিশেষ টিকাদান শুরু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে দ্বিতীয় দফায় বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এ দফায় নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া এবং নতুন করে টিকাদানের যোগ্য হওয়া শিশুদের টিকার আওতায় আনা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, এ দফায় নন্দীগ্রাম উপজেলায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় এক হাজার ৫০০ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১২১টি টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচি বাস্তবায়নে ১৯ জন স্বাস্থ্য সহকারীসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা দায়িত্ব পালন করছেন।

সূত্র জানায়, চলতি বছরের এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদানের মূল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে নন্দীগ্রাম উপজেলায় ১৮ হাজার ৮২৬ শিশুকে টিকা দেওয়া হয়। এরপর গত তিন মাসে আরও প্রায় এক হাজার ৫০০ শিশু ছয় মাস বয়স পূর্ণ করেছে।

আরও পড়ুন

পাশাপাশি আগের কর্মসূচিতে বিভিন্ন কারণে টিকা থেকে বাদ পড়া শিশুদেরও এবারের বিশেষ ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মিজানুর রহমান বলেন, উপজেলার ১২১টি টিকাদান কেন্দ্রে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে দ্বিতীয় দফায় হাম-রুবেলার বিশেষ টিকাদান শুরু

১

এশিয়ান গেমসে জাপানের বিস্ময় বালকের রেকর্ড

২

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক কয়েদির মৃত্যু

৩

ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, ভালো মানুষ হওয়াই মূল কথা : হাসনাত আবদুল্লাহ

৪

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

৫

গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাটে ড্রেজার আটক, ২ লাখ টাকা জরিমানা

৬