ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪৬ পিএম

এশিয়ান গেমসে জাপানের বিস্ময় বালকের রেকর্ড

এশিয়ান গেমসে জাপানের বিস্ময় বালকের রেকর্ড

এশিয়ান গেমসে জাপানি প্রতিনিধি দলের সর্বকনিষ্ঠ সদস্য ইউকি কুরিহারা ই-স্পোর্টসে স্বর্ণপদক জয় করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) পুয়ো পুয়ো চ্যাম্পিয়নস এর ফাইনালে ১১ বছর বয়সী এই প্রতিভাবান খেলোয়াড় দক্ষিণ কোরিয়ার কাং দং-শিনকে ১০-২ ব্যবধানে পরাজিত করে রেকর্ড করেছেন।

‘ইউকি’ ছদ্মনামে খেলা কুরিহারা গত বৃহস্পতিবার ‘গ্রুপ এ’-তে টানা চারটি ম্যাচ জিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। ‘পুয়ো পুয়ো চ্যাম্পিয়নস’ হলো একটি পাজল গেম, যেখানে খেলোয়াড়রা রঙিন ‘ব্লব’ বা গোলকগুলোকে সারিবদ্ধ করে ও ফাটিয়ে স্ক্রিন পরিষ্কার করার চেষ্টা করেন।

পুরো সময়জুড়ে অবিচল থেকে কুরিয়হারা একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে স্বর্ণপদকের লড়াইয়ে জায়গা করে নেয়। সেমিফাইনালে এই প্রতিভাবান খেলোয়াড় থাইল্যান্ডের তানারাক ওংকিটকুনকে (যিনি ২৮ বছর বয়সী এবং এ খেলায় তুলনামূলক অভিজ্ঞ) ১০-১ ব্যবধানে হারিয়ে অন্তত একটি রৌপ্যপদক নিশ্চিত করে।

ফাইনালে দক্ষিণ কোরিয়ার ২৪ বছর বয়সী কাং দং-শিনকে হারানোর পরেও তার মুখে হাসি ফোটেনি, যদিও ম্যাচের শুরুতে সে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল তিনি। স্বর্ণপদক জয়ের পর এই খেলোয়াড় বলেন, সত্যি বলতে, আমার কিছুটা লজ্জা লাগছিল; তাই আমি খুব একটা আবেগ প্রকাশ করতে পারিনি বা মুখের ভাবও বদলাতে পারিনি।

পদক মঞ্চে দাঁড়িয়ে স্বর্ণপদক গ্রহণের সময় সে সামান্য মাথা নত করে অভিবাদন জানায় এবং গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়ে। ইউকি কুরিহারা বলেন, আমি সত্যিই খুব খুশি। স্বর্ণপদকটি সত্যিই সুন্দর, চকচকে এবং বেশ ভারী। তাছাড়া, সাথে পাওয়া প্লাশ খেলনাটিও দারুণ সুন্দর; আর এটি যে সোনালি রঙের, সেটাও বেশ চমৎকার।

আরও পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে পড়ার প্রথম বছরেই কুরিয়হারা ‘পুয়ো পুয়ো’ খেলা শুরু করে এবং পরবর্তীতে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে জয়লাভ করতে থাকে। চলতি বছরের এপ্রিলে ১১ বছর বয়সী ইউকি কুরিহারা পেশাদার খেলোয়াড়ের লাইসেন্স পায় এবং নিয়মিতভাবে প্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের পরাজিত করে।

গেমস শুরুর আগে সে বলেছিল, স্কুল এবং কোচিং ক্লাসের পাশাপাশি এর ভারসাম্য বজায় রাখা কঠিন, তবে এটি সত্যিই খুব উপভোগ্য। ১৯৫১ সালে শুরু হওয়া এশিয়ান গেমসের ইতিহাসে সর্বকনিষ্ঠ পদকজয়ীদের কোনো আনুষ্ঠানিক বা সর্বজনীন তালিকা নেই। তবে ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত গেমসে মাত্র ১২ বছর বয়সে ইন্দোনেশিয়ার বুঙ্গা নিয়মাস নারীদের স্কেটবোর্ডিং ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

এরপর ১৩ বছর বয়সী সুই চেনশি হ্যাংঝুতে নারীদের স্ট্রিট স্কেটবোর্ডিং ইভেন্টে জয়ী হয়ে স্বর্ণপদক অর্জন করেন।টোকিও-র বাসিন্দা কুরিহারা গত ফেব্রুয়ারিতে ‘গিগাক্রিস্টা পুয়ো পুয়ো গ্র্যান্ড প্রিক্স’ জয় করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান গেমসে জাপানের বিস্ময় বালকের রেকর্ড

১

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক কয়েদির মৃত্যু

২

ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, ভালো মানুষ হওয়াই মূল কথা : হাসনাত আবদুল্লাহ

৩

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

৪

গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাটে ড্রেজার আটক, ২ লাখ টাকা জরিমানা

৫

বগুড়ার শেরপুরে সিরাজ এমপি‘র গাড়িবহরে হামলার আসামি  নান্নু গ্রেফতার

৬