৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে, যারা দেশের মানুষকে গুম, খুন করেছে সেই ফ্যাসিস্টদের সাথেও তারা হাত মিলিয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-০২ এর মনোহরদী জোনাল অফিসের আওতায় কাটাবাড়িয়া অভিযোগ কেন্দ্র উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, একদিকে ভারত থেকে হুংকার দেয় ডিসেম্বরে উনি ফিরবে, আর অন্যদিকে দেশ থেকে হুংকার দেয় ডিসেম্বরে সরকার পতন করবে। তারা দুই পরাজিত শক্তি এক হয়েছে।
মন্ত্রী বলেন দেশের গণতন্ত্র ও দেশকে রক্ষার জন্য ৭১-এ যুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছে, ভারতের প্রভুত্ব করার জন্য নয়। দেশের মানুষ ভারতের প্রভুত্ব মেনে কখনোই দেশে বসবাস করবে না। বাংলার মানুষ পারস্পরিক স্বার্থের মধ্য দিয়ে বন্ধুত্ব করতে চায়, প্রভুত্ব মেনে নয়।
আরও পড়ুনভারত সুষ্ঠুভাবে পানি বণ্টন না করলে চায়নার সহযোগিতা নিয়ে তিস্তা ব্যারেজ করে বর্ষার মৌসুমে পানি আটকানোর কথাও জানান স্বাস্থ্য মন্ত্রী।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-০২ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, মনোহরদী জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ফযীলত রাব্বী মু'মিমাহ, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, কাচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আলম হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1790241263.jpg)
_medium_1790240853.jpg)
_medium_1790235943.jpg)
_medium_1790233430.jpg)

_medium_1790230995.jpg)
_medium_1790246328.jpg)