ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৪৫ পিএম

নাটোরের লালপুরে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নাটোরের লালপুরে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

মফস্বল ডেস্ক : নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এসময় পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্য হলো- রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সের কনস্টেবল আল আমিন (২৩)। তার বাড়ি উপজেলার পানসিপাড়া গ্রামে। অন্য দুজন হলো-উপজেলার মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)।

গতকাল বুধবার বিকালে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদেরকে।

আরও পড়ুন

এসব তথ্য জানিয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদেরভিত্তিতে ওহিদুলের বাড়িতে অভিযান চালানো হয়। মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং ৩২ হাজার টাকা জব্দ করা হয়। ওসি শফিকুল জানিয়েছেন, এ ঘটনায় মাদকব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে : জর্ডান

জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

আফগানিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

মশক নিধনে অনিয়মের অভিযোগ : ডিএনসিসিতে অভিযানে দুদক

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ