ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৮ এএম

ভুয়া ইউনানি ওষুধ তৈরির দায়ে এনসিপির নেতার ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা

ভুয়া ইউনানি ওষুধ তৈরির দায়ে এনসিপির নেতার ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা, সংগৃহীত ছবি

ফরিদপুরে ভুয়া ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেনকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের মোল্লা বাড়ি সড়ক এলাকায় অবস্থিত এনসিপি নেতার মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ নামের ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ফরিদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ইনসানা তানজীন ইকো।

দণ্ডপ্রাপ্ত এনসিপি নেতা মো. বায়েজিদ হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তবে বর্তমানে তারা ফরিদপুর শহরের গোয়াচামট মহল্লায় বসবাস করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বায়েজিদ ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অবৈধভাবে তিনি এই কারখানাটি পরিচালনা করে আসছেন। অভিযানকালে শিশুদের জন্য বেবি জেল, প্রাপ্তবয়স্কদের বিভিন্ন প্রকার অননুমোদিত ওষুধ তৈরি করতেন। এ ছাড়া গ্যাস্ট্রিকের বিভিন্ন ওষুধ ও মাল্টিভিটামিন তৈরির সত্যতা পাওয়া যায়।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার ইনসানা তানজীন ইকো বলেন, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬/১ ধারা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব সাইফ হাসান খাঁন বলেন, কোনো রকম অন্যায়ের সঙ্গে আমাদের কোনো আপস নেই। আমাদের দলীয় কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এ ব্যাপারে খোঁজখবর নেব এবং বিষয়টি কেন্দ্রে জানাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া ইউনানি ওষুধ তৈরির দায়ে এনসিপির নেতার ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা

কাউকে ভয় না পেয়ে এশিয়ান কাপে ভালো করতে চাই: হামজা চৌধুরী

ইরানি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে অধিবেশন ওয়াকআউট করল যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, শি জিনপিংকে চিঠি

ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করেছে ইসি