ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে উচ্চপর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান, সাশ্রয়ী ভ্যাকসিন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য-ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।

এ সময় থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান এবং এআই-সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুর ধর্ষকের যাবজ্জীবন

বগুড়ায় বিচারকের এজলাস কক্ষে আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি

ঢাকায় জনবল নিয়োগ দেবে নগদ, থাকছে না বয়সসীমা

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

জয়পুরহাট সীমান্তে ৫১ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার