দিনাজপুর শহরে মিলল ৪ রাউন্ড গুলিসহ দেশীয় পিস্তল, আটক ২
দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর শহরে একটি দেশীয় পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই জনকে আটক করেছে ট্রাফিক পুলিশ। দিনাজপুর পৌরসভার সদর হাসপাতাল মোড় এলাকায় ট্রাফিক পুলিশের বসানো চেকপোস্টে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মোটরসাইকেলের কাগজপত্র দেখতে গিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- দিনাজপুর শহরের দপ্তরীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো: হারুন(৫৫) এবং শহরের ষষ্টিতলা এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো: রতন(২০)।
আরও পড়ুনএ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার বলেন, মোটরসাইকেল ও জব্দকৃত অস্ত্র ও গুলি কোতয়ালি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, হারুনের বিরুদ্ধে কতোয়ালি থানায় ডাকাতির মামলা আছে।
মন্তব্য করুন







