গঙ্গা পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ : পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নবায়ন নয়, গঙ্গা পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার পাশাপাশি দেশের স্বার্থ রক্ষার কথা জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে নদীর ওপর।
আরও পড়ুননদী দূষণের মূল কারণ বের করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বুড়িগঙ্গা নদী এখনও চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন মন্ত্রী।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1790230548.jpg)
_medium_1790227702.jpg)
_medium_1790225222.jpg)





