ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৪৭ এএম

সাগরে গভীর নিম্নচাপ, বৃহস্পতিবার যেমন থাকবে আবহাওয়া

সাগরে গভীর নিম্নচাপ, বৃহস্পতিবার যেমন থাকবে আবহাওয়া, সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে বুধবার রাত থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়তে পারে। বৃহস্পতিবারও (২৪ সেপ্টেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গভীর নিম্নচাপটির বড় ধরনের প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার রাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বুধবার সন্ধ্যা ৭টায় দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

আরও পড়ুন

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

বুধবার দেশের তাপমাত্রা আগের দিনের তুলনায় কমেছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল রংপুরে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায়ও তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমে বুধবার ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে গভীর নিম্নচাপ, বৃহস্পতিবার যেমন থাকবে আবহাওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

ভুয়া ইউনানি ওষুধ তৈরির দায়ে এনসিপির নেতার ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা

কাউকে ভয় না পেয়ে এশিয়ান কাপে ভালো করতে চাই: হামজা চৌধুরী

ইরানি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে অধিবেশন ওয়াকআউট করল যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর