জামিনে বের হওয়ার পাঁচদিনের মাথায় ১৮শ’ পিস ইয়াবাসহ ফের গ্রেপ্তার
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিনে কারাগার থেকে বের হওয়ার পাঁচ দিনের মাথায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন নাজির হোসেন (৫১)। এবার তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এর আগে তার কাছ থেকে ইয়াবা, মাদক বিক্রির ১০ লাখ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় নাজির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। নাজির হোসেন ওই এলাকার মৃত আ. সামাদের ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদেরভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন আর রশিদের নেতৃত্বে একটি দল বুধবার সন্ধ্যায় নাজির হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এর মাত্র কয়েক দিন আগেও মাদক-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। গত ৩১ আগস্ট হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও (জিগা) এলাকায় পুলিশের অভিযানে নাজির হোসেন ও তার স্ত্রী নাজমা বেগমকে গ্রেপ্তার করা হয়। সে সময় নাজির হোসেনের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা এবং তার স্ত্রীর কাছে থাকা ব্যাগ থেকে মাদক বিক্রির টাকা হিসেবে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছিল। একই অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
ওই মামলায় কারাগারে যাওয়ার পর পাঁচদিন আগে জামিনে মুক্তি পান নাজির হোসেন। জামিনে মুক্তির পরপরই ফের ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুনআগের অভিযানের সময় পুলিশ জানিয়েছিল, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজির হোসেন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে হরিপুর ও আশপাশের এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্য পুলিশের প্রাথমিক তদন্ত ও দাবির ভিত্তিতে; আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত এগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।
এদিকে বুধবারের অভিযানের পর ডিএনসির উপপরিদর্শক (এসআই) শাকিলা রহমান বাদী হয়ে নাজির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় মামলা করেছেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, গ্রেপ্তার নাজির হোসেনকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

_medium_1790235943.jpg)
_medium_1790233430.jpg)
_medium_1790230328.jpg)



_medium_1790240853.jpg)
_medium_1790227702.jpg)
_medium_1790236208.jpg)