মোটরসাইকেল ও গাড়ি চালকেদের জন্য ১২ নির্দেশনা
সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। বাহিনীটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় হেলমেট ব্যবহার, কাগজপত্র সঙ্গে রাখা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশের নির্দেশনা :
আরও পড়ুনমোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেট এবং গাড়ি চালানোর ক্ষেত্রে সিট বেল্ট ব্যবহার করুন।
মোটরসাইকেলে চালকসহ আরোহী কোনভাবেই দুইয়ের অধিক হবে না।
মোবাইল ফোন ব্যবহার এবং অপ্রয়োজনে হর্ণ বাজানো থেকে বিরত থাকুন।
নির্ধারিত গতিসীমা এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলুন।
বড় এবং ভারী যানবাহনের ব্লাইন্ড স্পট সম্পর্কে সচেতন থাকুন, যাতে চালক আপনাকে দেখতে পায়।
লেন পরিবর্তন কিংবা টার্ন নেয়ার পূর্বে ইন্ডিকেটর ব্যবহার করুন।
অন্য পরিবহনের সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
বিরূপ আবহাওয়ায় গতি কমিয়ে সাবধানে গাড়ি চালান।
ট্রাফিক জ্যাম কিংবা অন্য চালকদের ভুলে মেজাজ হারাবেন না।
মাদক সেবন করে, নিদ্রাচ্ছন্ন চোখে কিংবা উল্টো পথে গাড়ি চালাবেন না।
মহাসড়কে ওভারটেকিং থেকে বিরত থাকুন, নির্ধারিত লেন মেনে গাড়ি চালান হালনাগাদকৃত কাজগপত্র সঙ্গে রাখুন।
বাংলাদেশ পুলিশ এসব নির্দেশনা মানার পরামর্শ দিয়ে বলেন, আপনার ও আপনার পরিবারের নিরাপত্তায় সতর্ক থাকুন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1790235443.jpg)
_medium_1790234594.jpg)
_medium_1790234256.jpg)
_medium_1790230995.jpg)
_medium_1790230548.jpg)
_medium_1790227702.jpg)
_medium_1790237305.jpg)
_medium_1790236996.jpg)
_medium_1790230328.jpg)