ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৫০ পিএম

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, গ্রেফতার ৫

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, গ্রেফতার ৫

জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া স্বর্ণ ও রুপার অলংকারের কিছু অংশ।
 
গ্রেফতারকৃতদের মধ্যে রাহুল(২৪), বিশাল(২১) ও দুখু মিয়া(২৪) সরাসরি চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরে চোরাই স্বর্ণ কেনাবেচার সঙ্গে জড়িত মাসুদ রানা(৪২) ও মোশারফ হোসেনকে (৩৮) গ্রেফতার করা হয়।

চুরির সাথে জড়িত রাহুল ও বিশাল পৌরশহরের বাগেরহাট গ্রামের হাবু মিয়ার ছেলে অপরদিকে দুঃখু মিয়া শহরের ডাকপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।
 
আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই।  
 
উল্লেখ্য, ৩০ জুন সন্ধ্যায় জামালপুর পৌরশহরের আমলাপাড়া এলাকায় বিচারক আহমাদুল কবির শাকিল ও বিচারক নুসরাত জেরিন জেনির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে। জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে চোরেরা নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। সে সময় মামলায় চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ১৯ লাখ ১৮ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, মাসুদের কাছ থেকে গলানো ২৩ দশমিক ১৯ গ্রাম স্বর্ণ এবং মোশারফের কাছ থেকে ৮ আনা ৫ রতি স্বর্ণালংকার ও প্রায় ২৬ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৭৪ হাজার টাকা।
 
তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত, গ্রেফতার ও চোরাই মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার পংকজ দত্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, গ্রেফতার ৫

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৪তম সভা অনুষ্ঠিত

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসি (সিডিবিএল)-এর সাথে সমন্বিত এপিআই-ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

মদিনা গ্রুপে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে

৮০ বিজয়ীর হাতে ৭৮টি মোটরসাইকেল ও ২টি ফ্রিজ তুলে দিল এমইপি গ্রুপ অর্থনৈতিক অঞ্চলে বড় বিনিয়োগের পথে প্রতিষ্ঠানটি