বগুড়ায় ময়লার ভাগাড়ে টাকার বস্তা, আসল ভেবে কাড়াকাড়ি
অনলাইন ডেস্ক : বগুড়া নগরীর গোদারপাড়ায় ময়লার ভাগাড়ে পড়ে থাকা টাকার বস্তা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বস্তার ভেতরে থাকা নোটগুলো আসল টাকা মনে করে স্থানীয়দের অনেকে কুড়িয়ে নিয়ে যান।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে গোদারপাড়ার বর্জ্যের ভাগাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে সেখানে ভিড় করেন অনেকে। বস্তার ভেতরে টাকার বান্ডিল দেখতে পেয়ে অনেকেই সেগুলো আসল টাকা মনে করে কুড়িয়ে বাড়িতে নিয়ে যান।
স্থানীয়দের ভাষ্য, বস্তাটিতে ৫০০ ও ১ হাজার টাকার নোট ছিল। নোটগুলোর পেছনে ছোট করে ইংরেজিতে লেখা রয়েছে—‘Only for Shooting’। অর্থাৎ, সেগুলো আসল টাকা নয় এগুলো শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল।
আরও পড়ুনস্থানীয়দের দাবি, বস্তাটিতে বিপুল পরিমাণ জাল টাকা ছিল। কেউ কেউ এর পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন। তবে প্রকৃতপক্ষে কত টাকার নোট ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, জাল টাকার নোট ছড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘটনাস্থল থেকে জাল এক হাজার টাকার একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এসব নোটের উৎস কী এবং কারা এগুলো সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে
জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


_medium_1789907363.jpg)



_original_1789895321_medium_1789903787.jpg)


_medium_1789892225.jpg)