ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৫ পিএম

কুষ্টিয়ায় ক্যাম্পে খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন

কুষ্টিয়ায় ক্যাম্পে খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবারের পর ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। খাবার খাওয়ার পরপরই তারা অচেতন হয়ে পড়েন বলে পুলিশ জানিয়েছে।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলের দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত অসুস্থ পুলিশ সদস্যরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে শনিবার রাত ১০টার দিকে খাবার খাওয়ার পর এ ঘটনা ঘটে। পরে রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত অসুস্থ পুলিশ সদস্যদের পৃথকভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থরা হলেন এসআই কফিল, এসআই আমিনুর, এসআই মুক্তার, এসআই শরিফুল, এসআই মনিরুজ্জামান, এসআই কামরুজ্জামান, রেজাউল, মনিরুল, আমিনুল ও নজরুল।

পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মনিরুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, রাতে  কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের রান্না করা মুরগির মাংস ও আলু দিয়ে ভাত খান তারা। রাত ১০টার দিকে খাবার খাওয়ার পরপরই অসুস্থতা শুরু হয়।

আরও পড়ুন

ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (মেডিসিন-৩) ডা. মাসুম বলেন, গত রাতে ১০ জন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের খাবারের সঙ্গে কোনো চেতনানাশক ওষুধ বা অন্য কোনো পদার্থ মেশানো হয়েছিল কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন। আজ (রোববার) তাদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে এবং শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলে আগামীকাল ছাড়পত্র দেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, খবর পাওয়ার পর অসুস্থ পুলিশ সদস্যদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন এবং আপাতত সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। খাবারের সঙ্গে কোনো চেতনানাশক ওষুধ বা অন্য কোনো পদার্থ মেশানো হয়েছিল কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ঘটনাটি কোনো ষড়যন্ত্রের অংশ কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ক্যাম্পে খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন

টাঙ্গাইলে পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আর নেই

হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয় : শ্রুতি হাসান

গাজীপুরে নারীকে ছুরিকাঘাতে হত্যা

শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজের অস্তিত্ব অর্থহীন: অপূর্ব