কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিজ শাহরিয়ার সানমের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কাপ্তাইয়ের পাথরঘাটা এলাকায় নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান তিনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি জানান, উদ্ধার করা লাশ হাসপাতালে নেওয়া হচ্ছে।
সানমের বাড়ি নরসিংদী জেলার রায়পুর থানার মামুদপুর এলাকায়। তার বাবা বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এএসপি মো. নাছির উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী থেকে ১২ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ে বেড়াতে যায়। সীতারঘাট এলাকায় ঘোরাঘুরি শেষে তারা কর্ণফুলী নদীতে গোসল করতে নামেন। এ সময় পানিতে তলিয়ে যান সানম।
নিখোঁজের খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে স্রোত থাকায় উদ্ধার অভিযানে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
আরও পড়ুনসানমের বন্ধু সাইফুল ইসলাম বলেন, আমরা ঢাকা থেকে ৯ জন এসে সকালে সীতার পাহাড়ে উঠি। পাহাড় ভ্রমণ শেষ করে নেমে নদী থেকে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নেমেছিলাম। ঠিক তখনই মুহূর্তের মধ্যে আমাদের বন্ধু সানম পানিতে তলিয়ে যায়। আমরা নিজেরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি।
কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন বলেন, নরসিংদী থেকে ১২ জন পর্যটক কাপ্তাইয়ে এসেছিলেন। সিতার পাহাড়ে বেড়ানো শেষে কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে সানম নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা উদ্ধারকাজ শুরু করে।
কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, দুপুর দেড়টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_original_1789895321_medium_1789903787.jpg)

_medium_1789892225.jpg)
_medium_1789886694.jpg)
_medium_1789894749.jpg)