ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০০ পিএম

আইফোনের জন্য লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় অপ্রতিমকে

আইফোনের জন্য লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় অপ্রতিমকে

মফস্বল ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মূলত আইফোনটি ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয়।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ২টা ১০ মিনিটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

তুহিন, ফাহাদ, কামরুল এবং সিয়ামসহ মোট চারজনকে আটক করা হয়েছে। তারা সবাই হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সুপার বললেন, প্রথমে সন্দেহভাজন তুহিনকে আমরা হেফাজতে নিই। জিজ্ঞাসাবাদের পর ফাহাদের নাম জানা যায়। পরবর্তী সময়ে ফাহাদ কামরুলের নাম জানায়। 

আরও পড়ুন

আনিসুজ্জামান বললেন, জিজ্ঞাসাবাদের পর জানা যায় ওই আইফোন রয়েছে তুহিনের বাসায়। সেখানে গিয়ে তুহিনের রুমের তোশকের নিচ থেকে ফোনটি উদ্ধার করা হয়।

হত্যার কারণ সম্পর্কে বলতে গিয়ে পুলিশের এই কর্মকর্তা বললেন, আইফোন ছিনিয়ে নিতেই মূলত অপ্রতিমকে সানন্দা এলাকার ওই পাহাড়ি স্থানে নেওয়া হয়। ওই সময় তুহিন অপ্রতিমের কাছে ফোন চাইলে সে দিতে চায়নি। এসময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে তুহিনসহ বাকিরা। মৃত্যু নিশ্চিত করে তারা ফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইফোনের জন্য লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় অপ্রতিমকে

হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশের বিপক্ষে একতরফা জয় ভারতের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সাত শর্ত ইরানের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

 রাশিয়ার রাজধানী মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ২