কুড়িগ্রামের রাজারহাটে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ছিনাই ইউনিয়ন পরিষদের অদূরে আরকে সড়কে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতের নাম জামিউল ইসলাম জিহাদ (২৫)। সে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার চামড়াগোলা এলাকায়।
আরও পড়ুনএ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, এ ঘটনায় আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) নাশকতার মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটির সাথে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মন্তব্য করুন







