ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫১ পিএম

বগুড়ায় বাড়িতে হামলা, ভাংচুর, ফাঁকা গুলি, অস্ত্রসহ ২ জন গ্রেফতার

বগুড়ায় বাড়িতে হামলা, ভাংচুর, ফাঁকা গুলি, অস্ত্রসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের মন্ডলধরণ চকপাড়া গ্রামে যুবদল নেতা রাসেল সাকিদারের বাড়িতে হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী শ্রমিকলীগের নেতা-কর্মী ও তাদের ডেকে আনা ভাড়াটে সন্ত্রাসী বলে ভুক্তভোগীরা জানান।

স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে  ১০-১২ জন সন্ত্রাসী বিভিন্ন ধারালো অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে সদরের মন্ডলধরণ চকপাড়ায় স্থানীয় যুবদর নেতা মো. রাসেল সাকিদারের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা ফাঁকা গুলি ছুঁড়ে আতংক সৃষ্টি করে এবং ধারালো অস্ত্র দিয়ে নাজমুল হোসেন নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যেতে থাকে। তখন লোকজন পিছু ধাওয়া করে হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া বগুড়ার সদর থানার এসআই মো. আসিফ ইকবাল বলেন, এ হামলার ঘটনায় জনতা দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তারা হলো, সদরের মেঘাগাছা এলাকার শাহেদুল ইসলামের ছেলে মো. শাকিল (২৫) ও জয়পুরপাড়ার রবিউল প্রামানিকের ছেলে সোহান প্রামানিক (২৫)। এসময় তাদের কাছ থেকে একটি চাকু, ১টি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

এঘটনায় তারা দুইজনসহ ১৩ জনের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ওই দুইজনকে গ্রেফতার করে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বাড়িতে হামলা, ভাংচুর, ফাঁকা গুলি, অস্ত্রসহ ২ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে জুয়া খেলায় জড়িত পলাতক পুলিশ সদস্য কারাগারে

বগুড়ার সোনাতলায় হিন্দু সম্প্রদায়ের প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

জয়পুরহাটের পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধ বাড়িতে হামলা ও লুটপাট

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের ছাত্র শাহরিয়ার শাফিন শামস্ জেলা পর্যায়ে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

বগুড়ায় মোকছেদুল হত্যা মামলার অধিকাংশ আসামি এখনও অধরা