ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৩ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় আন্তজেলা দুই ডাকাত গ্রেফতার : হাসুয়া ও সিঁদকাঠি উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় আন্তজেলা দুই ডাকাত গ্রেফতার : হাসুয়া ও সিঁদকাঠি উদ্ধার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশ গতকাল মঙ্গলবার রাতে ডাকতির প্রস্তুতি কালে আন্ত:জেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে হাসুয়া, চাকু, সিঁদকাঠিসহ ডাকাতির সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

পুলিশ জানান, ঘটনার গতকাল মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টায় দুপচাঁচিয়া-তালোড়া সড়কের আলোহালী পদ্ম পুকুর নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে দু’জনকে আটক করে। এসময় অজ্ঞাতনামা আরো ৮-১০ জন পালিয়ে যায়।

আটকৃতরা হলো, বগুড়া সদরের সেউজগাড়ী রেল কলোনির মৃত মঞ্জু মিয়ার ছেলে সাগর ওরফে ল্যাংরা সাগর (২৭) ও গাবতলি উপজেলার কৈঢোপ উত্তর পাড়ার মৃত হাফিজার রহমানের ছেলে মাসুদ রানা (৩০)। পুলিশ  আটক কৃতদের কাছ থেকে কাঠের বাট যুক্ত ধারালো হাসুয়া, লোহার তৈরি তালা ভাঙ্গার সিঁদকাঠি, বাট যুক্ত চাকু, স্লাই রেঞ্জ, প্লাস, স্ক্রু ডাইভার, সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করেছেন।

আরও পড়ুন

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তাজমিলুর রহমান বলেন, গ্রেফতারের পর পুলিশের জিঞ্জাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করে যে, তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।

তাদের নাম উল্লেখ সহ পলাতক ৮-১০ জনের বিরুদ্ধে থানায় ডাকাতির চেষ্টায় অভিযোগে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় আন্তজেলা দুই ডাকাত গ্রেফতার : হাসুয়া ও সিঁদকাঠি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৫ কেজি গানপাউডার ও ১০টি ককটেল উদ্ধার

পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাবের প্রতিবাদ করায় সাবেক সেনাসদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ

দিনাজপুরের নবাবগঞ্জে ধর্ষক গ্রেফতার

বগুড়ায় বাড়িতে হামলা, ভাংচুর, ফাঁকা গুলি, অস্ত্রসহ ২ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে জুয়া খেলায় জড়িত পলাতক পুলিশ সদস্য কারাগারে