ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৯ পিএম

পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাবের প্রতিবাদ করায় সাবেক সেনাসদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ

পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাবের প্রতিবাদ করায় সাবেক সেনাসদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইউসুফ আলী খান(৬০) নামে এক সাবেক সেনাসদস্যকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক দর্জির বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের রাজাপুর ক্যালিকো কটন মিলের সামনে ডা. ইয়াজ উদ্দিন খাঁ সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইউসুফ আলী খান পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

তিনি পাবনা থানায় এ ঘটনায় সেলিম হোসেন ওরফে দর্জি সেলিমের (৫৫) বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাবের প্রতিবাদ করায় সাবেক সেনাসদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ

দিনাজপুরের নবাবগঞ্জে ধর্ষক গ্রেফতার

বগুড়ায় বাড়িতে হামলা, ভাংচুর, ফাঁকা গুলি, অস্ত্রসহ ২ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে জুয়া খেলায় জড়িত পলাতক পুলিশ সদস্য কারাগারে

বগুড়ার সোনাতলায় হিন্দু সম্প্রদায়ের প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

জয়পুরহাটের পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধ বাড়িতে হামলা ও লুটপাট