ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০৪ পিএম

নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে নিজ বাড়ির পেছনের দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হন রাফি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

আরও পড়ুন

রাফি আকন বাগেরহাটের খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। রাফি আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তেন।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ছাড়া ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গেও কথা বলা হবে।

তিনি আরও বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২৮৫৫ মামলা

উত্তর কোরিয়ার কাছে ১০ গোল খেলো বাংলাদেশ

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও দুইজনের

হুথিদের দখলে লোহিত সাগরের আরও দুই দ্বীপ