ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৪২ পিএম

এশিয়ান গেমস

উত্তর কোরিয়ার কাছে ১০ গোল খেলো বাংলাদেশ

উত্তর কোরিয়ার কাছে ১০ গোল খেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের নারী ফুটবলে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারের লজ্জা পেলো বাংলাদেশ। প্রথমার্ধেই ৭ গোল হজম করে মেয়েরা। 

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে একের পর এক আক্রমণে বাংলাদেশকে দিশেহারা করে তোলে উত্তর কোরিয়া। প্রথমার্ধেই একে-একে বাংলাদেশের জালে সাতবার বল জড়ায়। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কিছুটা কমে আসলেও আরও ৩ গোল যোগ করে ব্যবধানকে উন্নীত করে ১০-০ ব্যবধানে। প্রতিপক্ষের জন রং, চাই উন ও কিম কিয়ং করেছেন জোড়া গোল। বাংলাদেশের জালে প্রথমার্ধে উত্তর কোরিয়ার গোল উৎসবের শুরুটা হয় ম্যাচের ষষ্ঠ মিনিটেই। শুরুটা করেন জন রং। এরপর ১০ মিনিটেও তিনি নিজের ও দলের দ্বিতীয় গোল করেন। তবে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করেছিলেন রি সং। তার গোলটি বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি।

১২ মিনিটে ব্যবধান ৩-০ করেন হোয়াং ইউ। ৬ মিনিট পর ১৮ মিনিটে চতুর্থ গোলটি করেন চাই উন। ৩৫ মিনিটে তিনিও সম্পন্ন করেন নিজের জোড়া গোল। দলের স্কোরলাইন হয় ৫-০। ৪০ ও ৪৩ মিনিটে জোড়া গোল করে প্রথমার্ধেই ৭-০ ব্যবধান করেন কিম কিয়ং।

আরও পড়ুন

প্রথমার্ধেই যেই দাপট দেখিয়েছে উত্তর কোরিয়া। তাতে এখন দ্বিতীয়ার্ধে আরও কতটি গোল করে তারা কিংবা বাংলাদেশ কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে কিন না, সেটাই এখন দেখার বিষয়। তবে দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল হজম করায় ব্যবধান দাঁড়ায় ১০-০। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর কোরিয়ার কাছে ১০ গোল খেলো বাংলাদেশ

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও দুইজনের

হুথিদের দখলে লোহিত সাগরের আরও দুই দ্বীপ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর করলেন ঢাবি’র সাবেক শিক্ষার্থী

নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ

ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী