ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৬ পিএম

নাকভির কাছ থেকে এবারও ট্রফি নিলো না ভারত

নাকভির কাছ থেকে এবারও ট্রফি নিলো না ভারতনাকভির কাছ থেকে এবারও ট্রফি নিলো না ভারত

স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে ভারতের মেয়েদের রেকর্ড অষ্টম নারী এশিয়া কাপ জয়ের পরও দেখা গেল গত বছরের সেই পরিচিত দৃশ্য। দীর্ঘ সময় অপেক্ষার পরও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি ভারতীয় দল। নাকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

রোববার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জেতে হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারত। তবে ম্যাচ শেষে প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নাকভি শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর হাতে রানার্সআপের চেক তুলে দেন। অন্যদিকে ভারতীয় দল বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া ও সহসভাপতি রাজীব শুক্লার উপস্থিতিতে আলাদাভাবে নিজেদের পদক গ্রহণ করে।

শ্রীলঙ্কাকে পুরস্কার দেওয়ার পরপরই স্টেডিয়াম ছেড়ে চলে যান নাকভি। তবে গত বছরের মতো এবার তিনি ট্রফি নিয়ে বের হননি। ভারতের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তকে গত বছরের পুরুষ দলের সিদ্ধান্তের সঙ্গে সংহতি হিসেবে ব্যাখ্যা করেছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। ম্যাচের পর আইএএনএসকে দেয়া সাক্ষাৎকারে সাইকিয়া বলেন, আমাদের পুরুষ দল প্রায় দেড় বছর আগে এশিয়া কাপ জিতেছিল। ২০২৫ সালের এপ্রিলের পেহেলগাম ঘটনার পর আমাদের পুরো পরিস্থিতি বদলে যায়। এরপর দেশের মানুষের পক্ষ থেকে আমাদের ওপর চাপ ছিল যে প্রতিবেশী দেশের সঙ্গে যেন কোনো সম্পর্ক না রাখা হয় এবং তাদের সঙ্গে ক্রিকেটও না খেলা হয়। তবে আমাদের সরকারের নীতি হলো, বহুজাতিক টুর্নামেন্টে আমাদের প্রতিটি দেশের বিপক্ষেই খেলতে হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এর অর্থ এই নয় যে আমাদের জন্য নির্ধারিত প্রতিটি শর্তই আমরা মেনে নেব। আমাদের সামরিক সংঘাত এখনো চলমান। যারা আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, তাদের একজনের কাছ থেকে আমরা ট্রফি গ্রহণ করতে পারি না। নারী দল গত বছর পুরুষ দলের নেয়া সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। খবর : হিন্দুস্তান টাইমস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাকভির কাছ থেকে এবারও ট্রফি নিলো না ভারত

যুক্তরাজ্য ভাঙতে একজোট স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলস

গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

জর্ডানে মার্কিন ঘাঁটি ধ্বংসে ইরানকে সহায়তা করে চীন

আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার রায় মঙ্গলবার