ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৫ পিএম

পঞ্চগড়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

পঞ্চগড়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা শহরে বিএনপি’র দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছের। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে রংপুরে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া একটি মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে জেলা শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকরা একটি মিছিল বের করেন। মিছিলটি এমআর কলেজ মোড়ে পৌঁছালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ বাঁধে। এসময় লাঠি হাতে মহাসড়কে অবস্থান নেন দুই পক্ষের নেতাকর্মীরা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে। ফাঁকা হয়ে যায় মহাসড়ক।  প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন-রোকনুজ্জামান জাপান (৩৫), আব্দুল বাতেন (৪০), শামীম (২৮), জীবন (২২), সাফাত কবির (২১), সাক্ষর (১৮), পাক্কু (২২), ময়নুল (২৮), তপু (১৮), মিলন (১৮), সৌমিক (১৯), ফরহাদ (১৮), করিম আখতার (৪৪), জিসান (১৭) ও নুরনবী চৌধুরী (৩৮)। তারা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে। আহত ১১ জন স্থানীয় হাসপাতাল ও চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এর আগে রোববার সকালে জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেডএম জাহিদের উপস্থিতিতে বোদা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল হয়। এরই জেরে রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার

দেশে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন

ইয়ামালের জোড়া গোলে বার্সেলোনার টানা পঞ্চম জয়

পানিতে ডুবে মৃত্যু: নীরব জনস্বাস্থ্য সংকট

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন : ছাত্রদলের প্রতিবাদ