ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫১ পিএম

বগুড়ার প্রবীণ জামায়াত নেতার ইন্তেকাল

বগুড়ার প্রবীণ জামায়াত নেতার ইন্তেকাল

বগুড়া মহানগরীর ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলুর পিতা ও মহানগর জামায়াতের রুকন আলহাজ্ব আজিজার রহমান মোল্লা (১০২) গতকাল রোববার সকাল সাড়ে ৬ টার দিকে সদরের হেলেঞ্চাপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ২ ছেলে,২ কন্যা ও নাতী নাতনিসহ অসখ্যা গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি মাদলা চাঁচাইতারা তানজিমুল উলুম দাখিল মাদরাসার প্রতিষ্ঠাকালীন সেক্রেটারী ও সভাপতি, বর্তমানে মাদলা চাঁচাইতারা কাঁচারী জামে মসজিদ, হেলেঞ্চাপাড়া মসজিদ ও ঈদগাহ মাঠের সভাপতি ছিলেন।

বাদ আসর মাদলা তানজিমুল উলুম দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। হাজারো মুসল্লী অংশ নেয়া জানাজা মাদরাসা সড়ক পেরিয়ে হাটখোলা পর্যন্ত চলে য়ায়।  জানাজায় আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহ সভাপতি এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মাদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান, সানোয়ার হোসেন, এড. আল আমিন, এড রিয়াজ উদ্দিন, নাতী আবু সালেক প্রমুখ।

আরও পড়ুন

এক শোক বার্তায় বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার ও সেক্রেটারী মাওলানা মানসুরুর রহমান মরহুমের ইন্তেকালের গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

একই সাথে নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করেছেন। আর ও শোক প্রকাশ করেছেন বগুড়া সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ, সেক্রেটারী আলমগীর হোসেন, শাফিদুল হক আখের, সোহরাব হোসেন, বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছেরীন বগুড়া মহানগর সভাপতি আব্দুস সালাম যুক্তিবাদী ও সেক্রেটারী আব্দুল কাদের বাস্তববাদী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল

১

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

২

শনিবার টানা ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

৩

ভারতে খেলবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ মিললো বাংলাদেশের

৪

দেশের সকল খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৫

হাসপাতালের লিফটে সন্তান প্রসব, বিনামূল্যে মা-শিশুকে চিকিৎসা

৬