ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৬ পিএম

সন্তানের হত্যাকারীদের ফাঁসি চাইলেন মা 

বগুড়ায় ফল ব্যবসায়ীর হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

বগুড়ায় ফল ব্যবসায়ীর হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

শহর প্রতিনিধি: বগুড়া মহানগরের স্টেশন রোডে ফল ব্যবসায়ী সমিতির আয়োজনে নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুমের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সদস্য নিঝুম হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী নাজিমের ফাঁসি এবং মামলার অপর আসামী স্বপনসহ অন্যান্যদের দ্রুত বিচারের আওতায় আনতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান।

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তার বক্তব্যে জানান, নিঝুম একজন সরল, বন্ধুবৎসল মানুষ ছিলেন। তার নিকট বন্ধু ছিল হত্যাকারী নাজিম। নিঝুমের কাছ থেকে ধারে প্রায় ৪লাখ টাকা নেয় নাজিম। পরিশোধে গড়িমশি করছিল দীর্ঘদিন যাবত। টাকা ফেরত চাইলে নাজিম তার অপর সহযোগী স্বপনকে সাথে নিয়ে ফল ব্যবসায়ী নিঝুমকে নৃশংসভাবে হত্যা করে।

আরও পড়ুন

এই ফল ব্যবসায়ী নেতা দাবি করেন, এই হত্যাকান্ডের বিচার নিশ্চিতে যেনো সঠিক তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করা হয়। হত্যাকান্ডের শিকার হওয়া নিঝুমের মা রঞ্জনা বেগম মানববন্ধনে অংশ নিয়ে তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানাই আমরা বগুড়ার মানুষ, আমার ছেলের খুনিদের যেনো ফাঁসি হয়।

মানববন্ধনে ফল ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্টেশন রোডের ফল ও আড়ৎদার ব্যবসায়ীবৃন্দ, হত্যাকান্ডের শিকার নিঝুমের এলাকাবাসী, পরিবারের সদস্য ও সাধারণ পথচারীরাও অংশনেন। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কার্য্যনির্বাহী কমিটির সভাপতি সেকেন্দার কাজী, সদস্য ওমর ফারুকসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফল ব্যবসায়ীর হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

দিনাজপুরের বিরলে রাসায়নিক সার মজুত ব্যবসায়ীর অর্থদন্ড

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার

পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার মরদেহ

বগুড়া চেম্বার নেতৃবৃন্দের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কের দু’ধারে বালুর স্তুপ, বাড়ছে জনদুর্ভোগ