ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৯ পিএম

একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন

একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার সবুজপাড়া এলাকার বাসিন্দা মো. সজিব মিয়া (২৮) দীর্ঘ নয় বছর ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন। বর্তমানে তার দুই কিডনির কার্যক্ষমতা অনেক কমে গেছে। চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। কিন্তু দীর্ঘ চিকিৎসায় সর্বস্বান্ত পরিবারটির পক্ষে প্রতিস্থাপনের খরচ জোগাড় করা এখন প্রায় অসম্ভব।

চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, সজিবের বাম কিডনি ১১ দশমিক ৬ শতাংশ এবং ডান কিডনি ১৭ দশমিক ১ শতাংশ কাজ করছে। কিডনি প্রতিস্থাপনের জন্য উপযুক্ত ডোনার পাওয়া গেলে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা এবং ডোনার না পাওয়া গেলে প্রায় ৩০ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

অসুস্থ হওয়ার আগে গাজীপুর ও ঢাকার তৈরি পোশাক কারখানায় কাজ করতেন সজিব। নিজের আয়েই সংসারে সহযোগিতা করতেন। দীর্ঘ নয় বছরের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি এখন প্রায় নিঃস্ব। চিকিৎসার খরচ জোগাতে তিনটি গরু ও গাছপালা বিক্রি করা হয়েছে। প্রায় ৬ শতক জমি বন্ধক রাখা হয়েছে। বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে নেওয়া হয়েছে প্রায় ৮ লাখ টাকা ঋণ।

সমাজসেবা অধিদপ্তর থেকে একবার ৫০ হাজার টাকা সহায়তা পেলেও এরপর আর বড় কোনো সহযোগিতা পাননি বলে জানান তিনি। সজিবের ৭৫ বছর বয়সি বাবা আগে কৃষিকাজ করতেন। বয়সের ভারে এখন আর নিয়মিত কাজ করতে পারেন না। সজিবের আড়াই বছরের মেয়েটি এখনো জানে না, বাবার অসুস্থতার কারণে পরিবারটি কী কঠিন সময় পার করছে।

আরও পড়ুন

বাবার কোলে চড়ে, বাবার সাথে খেলেই তার ছোট্ট পৃথিবী। সজিবের এখন একটাই চাওয়া-মেয়েটি যেন বাবাকে হারিয়ে বড় না হয়। ছোট্ট এই মুখের দিকে তাকিয়েই বাঁচতে চান তিনি। তার চিকিৎসায় সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন ও দানশীল প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে নতুন করে জীবন ফিরে পাওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে আশা করছেন তিনি।

সজিবকে সাহায্যে পাঠাতে-
রকেট নাম্বার-০১৬১৪৭০০৪৫২ নিজ
নগদ: ০১৯৯৮৪৫০৪৭০-স্ত্রী
বিকাশ: ০১৩১৬২৬৯৪৩০-ভাই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন

বগুড়ায় ফল ব্যবসায়ীর হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

দিনাজপুরের বিরলে রাসায়নিক সার মজুত ব্যবসায়ীর অর্থদন্ড

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার

পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার মরদেহ

বগুড়া চেম্বার নেতৃবৃন্দের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ