ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৩৬ পিএম

সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

মফস্বল ডেস্ক : সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া চার শিশু হলো-এমরান, শাফায়েত, খাদিজা ও ওবায়দুল্লাহ। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জন। 

এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৪৯৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত না হলেও এই সময়ে ১৪৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ১০৪৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ১০ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

দিনাজপুরের বিরলে ১৩৯১ বস্তা সার জব্দ : ৪ ডিলারকে জরিমানা, গুদাম সিলগালা

 স্বাগতিকদের হতাশ করে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

ডোপ টেস্টে মাদকের প্রমাণ, সাময়িক বরখাস্ত এসপি

নাকভির কাছ থেকে এবারও ট্রফি নিলো না ভারত

যুক্তরাজ্য ভাঙতে একজোট স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলস