ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২২ পিএম

ডোপ টেস্টে মাদকের প্রমাণ, সাময়িক বরখাস্ত এসপি

ডোপ টেস্টে মাদকের প্রমাণ, সাময়িক বরখাস্ত এসপি

ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়ার পর পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে (পিপিএম-বার) সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তর, ঢাকার পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিন (বর্তমানে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত) মিরপুর সেনানিবাসে চলমান ‘ডিএসসিএসসি-২০২৬’ কোর্সে অংশগ্রহণের জন্য গত ৮ জানুয়ারি পুলিশ অধিদপ্তর থেকে প্রস্থান গ্রহণ করেন। উক্ত কোর্স চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রেরণ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষা শেষে তার মূত্রে বেনজোডায়াজেপিনস (টৎরহব ইবহুড় উরধুবঢ়রহবং - ইতঙ) ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন (অসঢ়যবঃধসরহব/ সবঃযধসঢ়যবঃধসরহব) ‘পজিটিভ’ পাওয়া যায়, যা উক্ত ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলা পরিপন্থি।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুসারে ‘অসদাচরণ’-এর শাস্তিযোগ্য অপরাধে একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী গত ৩১ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন। সেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী আ ফ ম নিজাম উদ্দিনকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোপ টেস্টে মাদকের প্রমাণ, সাময়িক বরখাস্ত এসপি

নাকভির কাছ থেকে এবারও ট্রফি নিলো না ভারত

যুক্তরাজ্য ভাঙতে একজোট স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলস

গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

জর্ডানে মার্কিন ঘাঁটি ধ্বংসে ইরানকে সহায়তা করে চীন

আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার