বিশ্বের সেরা অভিনেত্রী ছিলেন শেখ হাসিনা: স্পিকার
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। গুম হওয়া স্বজনদের গণভবনে ডেকে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেও তাঁর ভেতরে লুকিয়ে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের শেখ হাসিনা আশ্বস্ত করতেন- তাদের ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু তিনি নিজেই জানতেন, গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন।
তার এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বের সেরা অভিনেত্রীর অভিনয় করেছেন। জনগণ তখন বিষয়টি বুঝতে পারেনি। এখন জনগণের কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এখন জনগণের কাছে বিষয়গুলো প্রমাণিত হয়েছে।
হাফিজ উদ্দিন বলেন, ১৭ বছরের কৃতকর্মের কারণে কুখ্যাত নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং প্রধান বিচারপতিও পালিয়ে গেছেন। বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গেছেন। যে যেই পদে ছিলেন এই ১৭ বছর, সব পালিয়েছেন। ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন ৬০০ পুলিশ অফিসার।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সর্বোচ্চ জায়গা থেকে সবগুলো, এখানেও যারা বিনা ভোটে তথাকথিত এমপি ছিল, আমাদের ঘরের মধ্যে আটকে রেখে এমপি হয়েছিল, তাদের যে কত বাড়িঘর আছে আল্লাহ-মাবুদ জানেন। গ্রামে, ঢাকা ও বিদেশে বহু জায়গায় এদের সম্পদ। এই সব সম্পদ করছেন এরা রাজনীতি করার নামে। একের পর এক আসে আর লুটপাট করে চলে যায়। বাংলাদেশের রাজনীতিবিদদের এ জন্যই মানুষ দেখতে পারে না।
বিগত সরকারের লুটপাট প্রসঙ্গে স্পিকার বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার এবং একটি পর্দার দাম ৪২ হাজার টাকা ধরা হয়েছিল। তখনকার একজন ভূমি মন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে কোনো কাজ না করে শুধু রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1789208220.jpg)
_medium_1789204539.jpg)
_medium_1789204105.jpg)
_medium_1789201973.jpg)
_medium_1789201528.jpg)
_medium_1789200802.jpg)
_medium_1789207488.jpg)