ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৫৫ পিএম

হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু

হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু 

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ১৯ জনে দাঁড়াল। এ ছাড়া  একই সময়ে নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। 

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ১ হাজার ১৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৯১৯ জন ও হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮১৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২০ হাজার ৬ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন ছাড়পত্র পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি

১

সজীব গ্রুপে নিয়োগ, কর্মস্থল নারায়ণগঞ্জ

২

ডিবিএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

৩

যুবদল নেতা সাকের হত্যা মামলায় ২ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

৪

নারায়ণগঞ্জ জেলায় সরকারি চাকরির সুযোগ, আবেদন ফি ১১২ টাকা

৫

ম্যানেজার নিয়োগ দেবে এসিআই, ঢাকায় কাজের সুযোগ

৬