ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৫১ পিএম

হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু: নতুন আক্রান্ত ১১৯৪ 

হাম উপসর্গে সাতজনের মৃত্যু: নতুন আক্রান্ত ১১৯৪ 

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে  আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯৪ জন। 

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৬৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৬৮ হাজার ৭৪৫ জন।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৯ জন, গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯ হাজার ৯৩৩ জন। গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৫০৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৮৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯০৯ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু: নতুন আক্রান্ত ১১৯৪ 

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের সৌজন্য রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর 

৪৭ বছর বয়সে ইমরান তাহিরের বিশ্বরেকর্ড

মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্যমন্ত্রী