ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০২ পিএম

কুষ্টিয়ায় বাস-নছিমনের সংঘর্ষ: নিহত ১, আহত ২০

কুষ্টিয়ায় বাস-নছিমনের সংঘর্ষ: নিহত ১, আহত ২০

কুষ্টিয়ার দৌলতপুরে বাস ও নছিমনের সংঘর্ষে জাহান আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের দৌলতপুর উপজেলার কাতলামারী ও খলিসাকুন্ডী মাঠের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহান আলী মিরপুর উপজেলার সদরপুর মাদরাসাপাড়া এলাকার বাসিন্দা আয়ব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি বাস দৌলতপুর উপজেলার কাতলামারী ও খলিসাকুন্ডী মাঠের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কলাবোঝাই একটি নছিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসে থাকা জাহান আলী নিহত হন। এ সময় নছিমন ও বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী ও কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ মাদকসেবীরদ কারাদন্ড

১

অস্ট্রেলিয়ার দুই চলচ্চিত্র উৎসবে ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্স

২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ

৩

পাবনা মানসিক হাসপাতাল প্রতিষ্ঠার সাত দশকেও বহিঃর্বিভাগে হয়নি বিশ্রামাগার

৪

ছোট্ট শিশুও এক লাফে পার হতে পারে যে নদী

৫

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে আসামিসহ আহত ৫

৬