ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২৭ পিএম

চূড়ান্ত মিমির বিয়ের দিনক্ষণ! 

চূড়ান্ত মিমির বিয়ের দিনক্ষণ! 

বিনোদন ডেস্ক : বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই এত দিন অভিনেত্রী মিমি চক্রবর্তীর সহজ উত্তর ছিল ‘কী জন্য করবো?’ কখনও আবার বলেছেন, কাজ, বই আর পোষ্যদের নিয়েই বেশ ভালো আছেন তিনি। ব্যক্তিজীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন এই অভিনেত্রী। তবে এবার কী সেই মিমিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? টলিপাড়ায় এখন জোর গুঞ্জন, তেমনটাই ইঙ্গিত মিলছে।

শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি। পাহাড়ের শহর কালিম্পংয়ে বসতে পারে তার বিয়ের আসর। এমনকি ঘনিষ্ঠ মহলে নিমন্ত্রণের তোড়জোড়ও শুরু হয়ে গেছে বলে খবর। যদিও এ বিষয়ে এখনও মিমির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এদিকে বিয়ের তারিখের পাশাপাশি আলোচনায় রয়েছে পাত্রও। টলিপাড়ার সঙ্গে তার কোনও যোগ নেই বলেই জানা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, মিমির হবু স্বামী পেশায় একজন নৌসেনার কর্মকর্তা।

মিমির প্রেমজীবন নিয়ে অবশ্য এর আগেও কম আলোচনা হয়নি। বিভিন্ন সময়ে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও সেসব কখনোই খুব একটা গুরুত্ব দেননি অভিনেত্রী। বরং বারবার জানিয়েছেন, কাজের বাইরে তার সময় কাটে পরিবার, বই এবং পোষ্যদের সঙ্গে। এর আগে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মিমি বলেছিলেন, ‘বিয়ে করতে হলে আগে পাত্র খুঁজতে হবে। তার জন্য দেখা-সাক্ষাৎও করতে হবে। অথচ সেই সময়টুকুও তার নেই বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তাহলে সেই ‘ব্যস্ত’ মিমির জীবনেই কি এবার চুপিসারে এসে গেছেন বিশেষ কেউ?

আরও পড়ুন

শুধু বিয়েই নয়, শোনা যাচ্ছে, নভেম্বরেই হতে পারে মিমির আংটিবদল। তাহলে কি বলিউডি কায়দায় বিয়ের আগেই হবু স্বামীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেবেন অভিনেত্রী? সেই প্রশ্নও এখন ঘুরছে টলিপাড়ার অন্দরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত মিমির বিয়ের দিনক্ষণ! 

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলো ইরাক

ফুটবলে প্রথমবার চালু হচ্ছে ‘ব্ল্যাক কার্ড’

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস

ড্রোন হামলার পর বন্ধ সৌদির প্রধান তেল পাইপলাইন

দেশ পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী