ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৫ এএম

বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ

বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক : গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান, গাড়ি চলে না চলে না,কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি, কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, আমি কূলহারা কলঙ্কিনী, আমি বাংলা মায়ের ছেলে, কোন মেস্তরী নাও বানাইলোসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ।

শাহ আবদুল করিম ১৯১৬ খ্রিষ্টাব্দের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দারিদ্র্য ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আবদুল করিমের সংগীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তার নিত্যসঙ্গী। জীবন কেটেছে সাদাসিধেভাবে। তিনি বাউল ও আধ্যাত্মিক গানের তালিম নেন কমর উদ্দিন, সাধক রশিদ উদ্দিন, শাহ ইব্রাহিম মোস্তান বকসের কাছ থেকে। শাহ আবদুল করিম বাংলার লোকজ সংগীতের ধারাকে আত্মস্থ করে তার মাধ্যমেই তুলে এনেছেন ভাটি বাংলার সুখ-দুঃখ। মানুষের জীবনের সুখ, প্রেম-ভালোবাসার মনের কথা ছোট ছোট বাক্যে প্রকাশ করেছেন বাউল সুরে। এর পাশাপাশি তার গান কথা বলে অন্যায়-অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরণা পেয়েছেন ফকির লালন শাহ, পাঞ্জু শাহ এবং দুদ্দু শাহর দর্শন থেকে। জীবিকা নির্বাহ করেছেন কৃষিকাজ করে; কিন্তু কোনোকিছুই তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি।

২০০১ খ্রিষ্টাব্দে শাহ আবদুল করিমকে একুশে পদকে ভূষিত করা হয়। এ ছাড়াও তিনি রাগিব-রাবেয়া সাহিত্য পুরস্কার, লেবাক অ্যাওয়ার্ড, মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আজীবন সম্মাননাসহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

আরও পড়ুন

বাংলার বাউল গানকে নতুন দিশা দেয়া এই গুণী শিল্পী ২০০৯ খ্রিষ্টাব্দের এই দিনে ৯৩ বছর বয়সে মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল

১

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

২

শনিবার টানা ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

৩

ভারতে খেলবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ মিললো বাংলাদেশের

৪

দেশের সকল খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৫

হাসপাতালের লিফটে সন্তান প্রসব, বিনামূল্যে মা-শিশুকে চিকিৎসা

৬