ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪০ এএম

দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই ডা. শফিকুর রহমান

দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই ডা. শফিকুর রহমান

ধুনট (বগুড়া) প্রতিনিধি : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে। মানুষ কষ্ট পাচ্ছে। আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করছি। কিন্তু সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল গ্রামের একটি স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বগুড়ার ধুনটে শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেছেন। 

এর আগে সকালে ডা. শফিকুর রহমান সকাল সাড়ে ৬টায় ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন

জামায়াতের আমিরের আগমন উপলক্ষে মাদ্রাসা মাঠে সকাল থেকেই বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মানিকপোটল গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় ডা. শফিকুর রহমান হাত নেড়ে উপস্থিত মানুষের অভিবাদনের জবাব দেন।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম ও সেক্রেটারী আব্দুল করিম সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ শহীদ আব্দুল মালেক ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী ছাত্র আন্দোলনে শহীদ হন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি উপজেলার মানিকপোটল গ্রামে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই ডা. শফিকুর রহমান

সকলে মিলে চেষ্টা করলে দেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ফিলিপাইনে ফেরিতে আগুন: উদ্ধার ৩০ মরদেহ, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

৫ থেকে ৭ দিনের মধ্যে গ্যাস সংকট স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

ক্ষত সারাতে ৪৭৮ কোটি ডলার প্রয়োজন, জাতিসংঘকে জানাবে নেপাল

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভারত