ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৪২ পিএম

ক্ষমা নয়, আলভারেজের কাছে গোল চান ভক্তরা

ক্ষমা নয়, আলভারেজের কাছে গোল চান ভক্তরা

স্পোর্টস ডেস্ক : দলবদলের মৌসুমে আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজের আচরণ নিয়ে আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের মধ্যে অসন্তোষ থাকলেও তার প্রতি ক্ষোভ ধরে রাখতে চান না তারা। বরং এই তারকার কাছ থেকে নিয়মিত গোলই এখন মূল প্রত্যাশা আতলেতিকো ভক্ত এবং মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেস-আলমেইদার।

গত জুন-জুলাইয়ে ফিফা বিশ্বকাপ চলাকালে প্রকাশ্যেই আলভারেজ বলেছিলেন, নিজের স্বপ্ন পূরণে আতলেতিকো ছাড়তে চান তিনি। আর সেই স্বপ্নটি ছিল মূলত স্পেনের আরেক ক্লাব বার্সেলোনায় যোগ দেওয়া। নানান দেন-দরবারের পরও আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি করেনি আতলেতিকো। ওই সময় তারকা স্ট্রাইকারের জন্য আগ্রহ দেখায় ইংল্যান্ডের ক্লাব আর্সেনালও। কিন্তু তাদের কাছেও আলভারেজকে ছাড়েনি আতলেতিকো। শেষ পর্যন্ত তাই দল বদলানো হয়নি আলভারেজের। আর পুরোনো দলেই থেকে নতুন মৌসুম শুরু হতেই, নিজ ক্লাবের সমর্থকদের কাছ থেকেও দুয়ো শুনতে হয় তার। যে কারণে মাঝে তিন দিন দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি।

আপাতত ধীরে ধীরে স্বাভাবিকতার পথে সব। তবে চলতি মৌসুমে এখনও গোলের দেখা পাননি ২৬ বছর বয়সী স্ট্রাইকার। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে অবশ্য একমাত্র গোলের অ্যাসিস্ট করেছেন তিনি।  তবে আলভারেজের কাছে এখন শুধুই গোল চান মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেস-আলমেইদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা বলেন আতলেতিকো এই সমর্থক। হুলিয়ানের ওপর কি আমি ক্ষুব্ধ? হ্যাঁ। সেই রাগ দেখিয়ে কি আমাদের কোনো লাভ হবে? না। আতলেতিকোর সমর্থকদের মধ্যে এ নিয়ে বিতর্ক হতে পারে। আমি হুলিয়ানকে ক্ষমা চাইতে বলছি না, আমি চাই সে গোল করুক।

আরও পড়ুন

মার্তিনেস-আলমেইদা এ সময় বলেন, এখন তাদের মূল কাজ আলভারেজকে আগের ছন্দে ফেরানো। আমাদের সবার এখন যা করতে হবে, তা হলো হুলিয়ানকে আবার ছন্দে ফেরানো। কারণ তা না হলে আগামী বছর তার মূল্য অর্ধেকে নেমে আসবে-এটা ছাড়াও আরও অনেক বিষয় আছে। যদিও ‘আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই’- তার এমন মন্তব্য আমাদের কষ্ট দিয়েছে। তবে আমার মনে হয় না, সে ক্ষমা চাইলে কোনো লাভ হবে। আমাদের এখন তাকে গোল করতে বলা ও গোল করার ভিত্তিতেই তার বিচার করতে হবে।

২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোতে যোগ দিয়েছেন আলভারেজ। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১০৯ ম্যাচে ৪৯ গোলের পাশাপাশি ১৮টি অ্যাসিস্ট করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমা নয়, আলভারেজের কাছে গোল চান ভক্তরা

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

চূড়ান্ত মিমির বিয়ের দিনক্ষণ! 

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলো ইরাক

ফুটবলে প্রথমবার চালু হচ্ছে ‘ব্ল্যাক কার্ড’

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস