ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৪৮ পিএম

আর্জেন্টিনার হয়ে মেসিকে আবারও মাঠে নামাতে চায় এএফএ!

আর্জেন্টিনার হয়ে মেসিকে আবারও মাঠে নামাতে চায় এএফএ!

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। তবে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে তার শেষ অধ্যায়টা হয়তো এখানেই শেষ হচ্ছে না। দেশের মাঠে হাজারো সমর্থকের সামনে মেসিকে আরেকবার খেলানোর পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যদিও সেই মুহূর্তের জন্য এখনই প্রস্তুত নন আর্জেন্টাইন মহাতারকা।

গত ১৯ জুলাই নিউজার্সিতে স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচটিই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ছিল, অবসরের ঘোষণায় এমনটাই জানিয়েছিলেন মেসি। এরপর ২১ জুলাই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা আসে ৩১ আগস্ট। এদিকে সেপ্টেম্বর ও অক্টোবরে আর্জেন্টিনার কয়েকটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে দেশের মাটিতে ম্যাচও থাকতে পারে। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এখনই ঘরের মাঠে সমর্থকদের সামনে শেষ ম্যাচ খেলতে রাজি নন মেসি।

এএফএর পরিকল্পনা, মেসি যখন নিজেকে প্রস্তুত মনে করবেন, তখনই তাকে দেশের মাঠে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ সিদ্ধান্তটা পুরোপুরি মেসির ওপরই নির্ভর করছে। আর্জেন্টিনার সমর্থকেরা তাই তাদের প্রিয় তারকাকে শেষবারের মতো ঘরের মাঠে আকাশি-সাদা জার্সিতে দেখার অপেক্ষায় থাকতে পারেন। তবে সেই ম্যাচ কবে হবে, সেটিও এখনো পরিষ্কার নয়। সেপ্টেম্বর-অক্টোবরে সম্ভাব্য প্রীতি ম্যাচগুলোর প্রতিপক্ষই এখনো চূড়ান্ত হয়নি। এমনকি এসব ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দলও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। কোচিং স্টাফ সম্ভাব্য খেলোয়াড়দের পর্যবেক্ষণে রাখলেও দল নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

মেসির পাশাপাশি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকেও ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ১৯ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে ফাইনালে হারের পর স্কালোনি জানিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। এখন পর্যন্ত তার চুক্তি নবায়ন নিয়ে কোনো চূড়ান্ত খবর নেই। এর মধ্যেই স্কালোনির দীর্ঘদিনের সহকারী ওয়ালতার স্যামুয়েল জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। ফলে মেসির বিদায়, স্কালোনির ভবিষ্যৎ এবং কোচিং স্টাফে পরিবর্তন, সব মিলিয়ে আর্জেন্টিনার সামনে শুরু হয়েছে নতুন এক অধ্যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে সারের কোনো সংকট নেই : কৃষিমন্ত্রী

২০৩০ বিশ্বকাপের ফাইনাল যেখানে চান মরিনিও

জামায়াতের কারণে আ’লীগ আন্দোলন করার সাহস পাচ্ছে : রাশেদ খাঁন

লড়াই করেও কেন্টের হার এড়াতে পারলেন না হাসান

হুথি দমনে সৌদি যুবরাজের মার্কিন হামলার আহবান নাকচ ট্রাম্পের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী