ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৩৩ পিএম

দেশে সারের কোনো সংকট নেই : কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই : কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের সহায়তায় প্রথম ধাপে সারা দেশে এক লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে। ফেনীতে এ কার্ড পাবেন সাড়ে সাত হাজার কৃষক। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে এসে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আরও পড়ুন

এর আগে মন্ত্রী ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন করেন। এসময় তিনি সমাবেশের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। মন্ত্রী আরও বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তাই সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে কেউ কৃত্রিম সংকট তৈরির জন্য সার মজুত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক কিশোরীর লাশ উদ্ধার

১

বগুড়ায় ৭১৯ মাদক কারবারির কাছে জনগণ জিম্মি, ২৬টি স্পটে প্রকাশ্যে চলছে কেনা-বেচা

২

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড

৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের মারধরের ঘটনায় গ্রেফতার ১০

৪

কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ জনের নিয়োগ, আবেদন করুন আজই

৫

বগুড়া মহানগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৬