ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৩১ এএম

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

যমুনা সেতুর মাঝামাঝি এলাকায় প্রাইভেটকার ও জমি চাষ করার কাজে ব্যবহৃত ট্রাক্টরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনার পর সেতুর উত্তরবঙ্গমুখী লেন বন্ধ রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে যমুনা সেতুর মাঝামাঝি এলাকায় উত্তরবঙ্গমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন  বলেন, যমুনা সেতুর মাঝামাঝি এলাকায় উত্তরবঙ্গমুখী লেনে প্রাইভেটকার এবং ধান মাড়াই করার ট্রাক্টরের সংঘর্ষ হয়েছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার কার্যক্রম শুরু করেছি। 

জানা গেছে, ট্রাক্টরটি একটি ট্রাকের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় প্রাইভেটকারটি ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করলে ট্রাক্টরটি মোড় নেওয়ার চেষ্টা করে। এতে প্রাইভেটকার ও ট্রাক্টরের মধ্যে সংঘর্ষ হয়।

আরও পড়ুন

অন্যদিকে, যমুনা সেতুতে যান চলাচলের জন্য উত্তরবঙ্গমুখী ও ঢাকামুখী একটি করে লেন রয়েছে। দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ রয়েছে।

এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম শেষে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

পাঁচ গোলের জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সার

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

আড্ডা দেওয়ার সময় নদীর পাড় ধস, বিজিবি সদস্যসহ নিখোঁজ ২

পরমাণু ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয়া

লেজেন্ডস লিগে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ