কক্সবাজারে অস্ত্র-গোলাবারুদসহ ৩ ডাকাত আটক
কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে ভণ্ডুল হয়েছে ডাকাতির পরিকল্পনা। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন ডাকাত আটক হয়েছে। টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে কর্নেল মো, হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, বিশেষ অভিযানে ৩ জন সশস্ত্র ডাকাতকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ৭ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ১টি খেলনা পিস্তল, ১টি বাটন মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ইজিবাইক জব্দ করা হয়।
আরও পড়ুনগোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সীবিচ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতি কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর পরিকল্পনা ও নেতৃত্বে সীবিচ বিওপি হতে আনুমানিক ৩ কিঃ মিঃ দক্ষিণে টেকনাফ মেইন বিচ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়।পরিকল্পনা মোতাবেক বিজিবি’র আভিযানিক দল আনুমানিক ২টা হতে উক্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





