ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৬ পিএম

বগুড়ায় যাত্রীবাহী কোচ থেকে ১৯৫০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

বগুড়ায় যাত্রীবাহী কোচ থেকে ১৯৫০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরে যাত্রীবাহী কোচে পাচারকালে ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যাত্রীবেশী এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে ডিএনসি সদস্যরা গোকুল দক্ষিণপাড়া এলাকায় মহাসড়কে বাসটি থামিয়ে তল্লাশি করে ওই পরিমাণ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। সে যাত্রীসেজে বাসে উঠে ইয়াবা পাচার করে নিয়ে যাচ্ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে সদরের গোকুল দক্ষিণপাড়া এলাকায় ঢাকা হতে রংপুরগামী অরিন ট্রাভেলস এর ্একটি যাত্রীবাহী (ঢাকা মেট্রো-ব-১২-৫৪৭২) কোচের যাত্রী মোঃ ওয়াজেদুল ইসলাম (৩৪) এর দেহ তল্লাশি করে ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ইয়াবাগুলো কালো স্কচটেপ দ্বারা মোড়ানো একটি খাঁকি রংয়ের প্যাকেটের মধ্যে নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটে ছিল। ধৃত ওয়াজেদুর ইসলাম রংপুরের পীরগঞ্জ পৌরসভার তুলারাম মজিদপুর গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে। গ্রেফতার ওয়াজেদুর ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক  মোঃ আসলাম আলী মন্ডল বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

উপপরিচালক আরো বলেন, মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যাত্রীবাহী কোচ থেকে ১৯৫০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

লালমনিরহাটে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার ৬

বগুড়ার শিবগঞ্জে ড্রামের ভেলায় ঝুঁকিপূর্ণ পারাপার

বগুড়া সদর থানা হতে লুট হওয়া অস্ত্র উদ্ধারে র‌্যাবের পুরস্কার ঘোষণা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেদে পরিবারের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন