ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫০ পিএম

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার: বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বুঝিয়ে দিলো বগুড়ায় একটি অত্যাধুনিক ফুটবল স্টেডিয়াম কত প্রয়োজন। উন্মুক্ত মাঠে হাজার হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত হলো টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় প্রথমবার অংশ নিয়েই ট্রফি নিয়ে গেল বগুড়া সিটি কর্পোরেশন।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে তীব্র উত্তেজনায় ভরা আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে শেষ হওয়া ফাইনালে টাইব্রেকারে (৫-৪) বগুড়া সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বগুড়া সিটি কর্পোরেশন।

নির্ধারিত সময়ে খেলা গোল শুণ্য থাকায় টাইব্রেকারে নিষ্পত্তি করা হয়। তবে, টাইব্রেকারেও প্রথমে উভয় দল ৪-৪ গোলে সমতায় থাকলে সাডেন ডেথ এ খেলার ফলাফল নিস্পত্তি হয়। সাডেন ডেথ এ  বগুড়া সিটি কর্পোরেশন গোল করলেও সদর উপজেলা দলের শর্টটি সিটি গোল রক্ষক রুখে দেন। ফলে প্রথমবার অংশ নিয়েই শিরোপা জয়ের স্বাদ পায় বগুড়া সিটি কর্পোরেশন।

টাইব্রেকারে প্রতিপক্ষের ফলাফল নির্ধারণী বল ঠেকিয়ে ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার জিতেছেন সিটি কর্পোরেশনের গোল রক্ষক আব্দুল হাকিম। ম্যাচ শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

আরও পড়ুন

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেজাউল করিম বাদশা এমপি, সুরাইয়া জেরিন এমপি, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, ক্রীড়া সংগঠক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু প্রমুখ।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৩ লাখ টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে নগদ দেড় লাখ টাকা ও ট্রফি প্রদান করা হয়। বগুড়া জেলা ১৩টি উপজেলা এবং বগুড়া সিটি কর্পোরেশন দল নিয়ে এবারের টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

খেলার মাঠে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন। মাঠের চার পাশের উঁচু ভবনের ছাদ, গাছের ডাল এমনকি শহীদ চান্দু স্টেডিয়ামের পরিত্যক্ত ফ্লাডলাইটের টাওয়ারে উঠেও খেলা উপভোগ করতে দেখা যায় তরুণদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন

বগুড়ায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নীলফামারীতে তিস্তায় গোসলে নেমে যুবক নিখোঁজ

বগুড়ার দুপচাঁচিয়ায় রিপন হোটেলসহ দু’টি প্রতিষ্ঠানে ৯৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় শিশু ধর্ষণ ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে ১০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-১