ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৯ পিএম

বগুড়ার শাজাহানপুরে ১০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-১

বগুড়ার শাজাহানপুরে ১০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-১

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ সোহেল মিয়া (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সোহেল মিয়া উপজেলার চুপিনগর স্কুলপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। গত সোমবার সকাল সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুবলাগাড়ী হাটের পূর্বপাশে তিনমাথা পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা গেছে, সোহেল মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাজাহানপুর থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন

শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, সোহেল মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা রেকর্ড পূর্বক সেদিনই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ১০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-১

পঞ্চগড়ে দাদার অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে নাতি নিহত

ক্রীড়া প্রতিযোগিতায় বীট মডেল স্কুল এন্ড কলেজের কৃতিত্ব

ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, ২ জেলায় কাজের সুযোগ

বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ

বগুড়ায় প্রতিদিন অটোরিকশার ভাড়ায় ব্যয় হয় সাড়ে ৫ কোটি টাকা