সিরাজগঞ্জের শাহজাদপুরে এক ব্যক্তির আত্মহত্যা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নের রাওতারা গ্রামে পারিবারিক কলহের জেরে মোতালেব হোসেন(৫০) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়, মোতালেব হোসেন গতকাল মঙ্গলবার রাতে পরিবারের সাথে ঝগড়া করে। গতকাল বুধবার সকালে তার নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে স্থানীয় পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনথানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন







