ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৯ পিএম

অস্ট্রেলিয়ায় শাবনূরের বাসায় তাসকিন

অস্ট্রেলিয়ায় শাবনূরের বাসায় তাসকিন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশে ফিরেছে। তবে ছুটি কাটাতে অস্ট্রেলিয়াতেই থেকে গেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। পরিবারকে সঙ্গে নিয়ে সেখানে অবসর সময় উপভোগ করছেন তিনি।

ছুটির এই সময়ে তাসকিন দেখা করেছেন বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও। নিউ সাউথ ওয়েলসে কোচিংয়ের সঙ্গে যুক্ত হাথুরুসিংহের সঙ্গে তোলা একটি ছবি শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তাসকিন।


এর একদিন পর শনিবার আরও একটি ছবি পোস্ট করেন বাংলাদেশি এই পেসার। এবার ছবিতে তার সঙ্গে দেখা যায় বাংলাদেশের জনপ্রিয় সাবেক চিত্রনায়িকা শাবনূরকে।

আরও পড়ুন

বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের সঙ্গে বসবাস করছেন শাবনূর। তাসকিন ও তার পরিবারকে নিজের ভাইয়ের বাসায় আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরের সঙ্গে ছবি প্রকাশ করে তাসকিন জানান, তাদের সন্ধ্যাটি বেশ আনন্দে কেটেছে। বিশেষ করে বারবিকিউ আয়োজনও ছিল উপভোগ্য। শাবনূর ও তার পরিবারের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন টাইগার পেসার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১

শীতের আগমনে নওগাঁর আত্রাইয়ের গাছিরা খেজুর রস সংগ্রহে তৎপর

২

শিশুদের কি বড়দের মতো চা-কফি পান করা উচিত

৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্ধের শঙ্কায় পোলট্রি খামার : উৎপাদন খরচ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য

৪

স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’র উদ্যোগে করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

৫

পূজার ছুটিতে তেঁতুলিয়ায় পর্যটকের ঢল মেঘের আড়ালে অধরা কাঞ্চনজঙ্ঘা

৬